1. news@gmail.com : news :

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

  • Update Time : Monday, October 12, 2026

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

আইবিটিআরএর মহাপরিচালক এ.এস.এম. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ আমির হোসাইনসহ একাডেমির জ্যেষ্ঠ ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It