1. news@gmail.com : news :

ইউসিবি ব্যাংকের ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

  • Update Time : Tuesday, July 7, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ আবুল কালাম বলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি ১০ টাকা মূল্যের ৭৭ কোটি ৫১ লক্ষ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার প্রতিটি ১০.০০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ১:২ হারে (২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি রাইটস শেয়ার) ইস্যুর মাধ্যমে মোট ৭৭৫ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে।

সেই প্রেক্ষিতে কমিশন অদ্য কমিশন সভায় বিষয়টি অনুমোদন করেছে। এছাড়া ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি রাইটস শেয়ার ইস্যু থেকে সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহার করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It