1. news@gmail.com : news :

৯ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

  • Update Time : Tuesday, May 5, 2026

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে—লাফার্জ হোলসিম, আইপিডিসি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, হাক্কানী পাল্প, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।

ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি ও ব্যাংক এশিয়ার বোর্ড সভা অনুষ্ঠিত হবে। ১১ মে হাক্কানী পাল্পের সভা, ১২ মে ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক ও লাফার্জ হোলসিমের সভা এবং ১৩ মে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসব সভায় চলতি অর্থবছরের জানুয়ারি–মার্চ ২০২৬ সময়ের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। অনুমোদনের পর তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করবে কোম্পানিগুলো।

অন্যদিকে, ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১১ মে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ওই সভায় ২০২৫ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা প্রকাশ করবে কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It