1. news@gmail.com : news :

৭৫ কোটি টাকা উত্তোলন করতে ৩টি বে-মেয়াদি ফান্ডের খসড়া অনুমোদন

  • Update Time : Wednesday, January 14, 2026

পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করতে তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রত্যেকটি ফান্ড ইস্যুর মাধ্যমে পৃথকভাবে ২৫ কোটি টাকা করে সংগ্রহ করা হবে।

বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড তিনটি হলো- মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড এবং সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় ফান্ড তিনটির খসড়া প্রসপেক্টাস ও খসড় প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডে এবং মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ডের মোট ৫০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা হারে ৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের থেকে ২২ কোটি ৫০ লাখ টাকা হারে ফান্ড দুটির বিপরীতে সংগ্রহ করা হবে। ফান্ড দুটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাজ করছে।

এদিকে সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের ২৫ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা প্রদান করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের থেকে সংগ্রহ করা হবে। এই ফান্ডটিরও প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It