1. news@gmail.com : news :

হোয়াইট হাউসের ঘটনায় ট্রাম্পের পোস্ট, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক

  • Update Time : Sunday, April 26, 2026

হোয়াইট হাউসে নৈশভোজ অনুষ্ঠান চলাকালে গোলাগুলির শব্দ শোনার ঘটনায় প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। খবর বিবিসি’র।

ঘটনার পর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনার ওপরই নির্ভর করবেন।

তিনি আরও বলেন, “যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আজকের রাত পরিকল্পনার চেয়ে ভিন্ন হয়ে গেছে এবং এটি আবার নতুন করে আয়োজন করতে হবে।”

শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ অনুষ্ঠান থেকে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত সরিয়ে নেয় মার্কিন সিক্রেট সার্ভিস। এ সময় অনুষ্ঠানস্থল হোটেলের বলরুমের কাছে জোরালো ও অজ্ঞাত শব্দ শোনা যায়।

প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে উপস্থিত ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। ওয়েটাররা দ্রুত ডাইনিং হলের সামনের দিকে সরে যান।

লাইভ সম্প্রচারে দেখা যায়, মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার ঠিক আগে মেলানিয়া ট্রাম্প উদ্বিগ্ন প্রতিক্রিয়া দেখান।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে উপস্থিত ‘হোয়াইট হাউস পুল’ সদস্যদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। এরা প্রেসিডেন্টের দৈনন্দিন কার্যক্রম কভার করা সাংবাদিক, আলোকচিত্রী ও প্রযুক্তিবিদদের একটি নির্দিষ্ট দল।

মার্কিন রাজনীতিবিদ রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক জানান, তিনি একাধিক বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন। এরপর সিক্রেট সার্ভিস সদস্যরা অস্ত্র উঁচিয়ে ‘গুলি চলেছে’ বলে চিৎকার করতে করতে উপস্থিতদের দ্রুত কক্ষ থেকে বের করে নিয়ে যান।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো পরিস্থিতি তদন্ত করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It