1. news@gmail.com : news :

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু

  • Update Time : Sunday, March 16, 2025
ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ন্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (১৫ মার্চ) দুপুর হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা (লাভলু)।

এ সময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মোঃ আরিফুজ্জামান আরিফ।

আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, শেখ নাসির আহমেদ, মোহাম্মদ জাভেদ, খন্দকার আমিনুল ইসলাম, মেহেদী হাসান পরাগ, মো. শরীফ হোসেন ও মো. সায়েফ উদ্দীন, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজেদুল হক, মো. আবজিদ রহমান, মো. আবু হানিফ, মো. শরীয়তউল্লাহ, মাহতাবউদ্দিন আহমেদ, সোহেল চৌধুরী ও মো. জামাল উদ্দিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ওয়ারসিয়া খুশবু এবং নীলাভা চৌধুরীসহ মোট ১৪২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতার খেলা ৯ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লক্ষ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেয়া হবে। রোববার (১৬ মার্চ) দুপুর ২ টায় হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It