1. news@gmail.com : news :

সূচকের পতনে লেনদেন ৮৪৪ কোটি টাকা

  • Update Time : Thursday, May 7, 2026

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৯৮ টি কোম্পানির শেয়ারের দর। তবে গতদিনের তুলনায় বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে ২ হাজার ০১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৮৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকা টাকা।

ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৭ টি কোম্পানির, বিপরীতে ১৯৮ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
প্রধানমন্ত্রী-এরদোগান বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন টেকসই উন্নয়নে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো মার্কেন্টাইল ব্যাংক মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ পুঁজিবাজার আধুনিকায়নে নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই AA Credit Rating of Southeast Bank PLC. বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করল ডাচ্-বাংলা ব্যাংক সূচকের উত্থানে চলছে লেনদেন বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে যমুনা ব্যাংকের অংশগ্রহণ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It