1. news@gmail.com : news :

সাবমেরিন ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা

  • Update Time : Monday, September 22, 2025

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা (ডাইলুটেড)। এ সময়ে বেসিক ইপিএস ছিল ১১ টাকা ১ পয়সা। আগের বছর ডাইলুটেড ইপিএস ছিল ৯ টাকা ২ পয়সা , অন্যদিকে ১১ টাকা ১০ পয়সা ছিল বেসিক ইপিএস।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ টাকা ৭৫ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৭ টাকা ৬৫ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৯৯ পয়সা।

আগামী ২৩ নভেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মঅধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It