1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যামেলকো সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, July 5, 2026

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির সফলভাবে ’ব্যামেলকো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধের জন্য নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে ব্যাংকের করণীয় সম্পর্কে বিস্তারিত ও তথ্যবহুল সেশন পরিচালনা করেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন, বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং (ট্রেড-বেইসড মানি লন্ডারিং) এবং ঋণভিত্তিক মানি লন্ডারিং (ক্রেডিট-বেকড মানি লন্ডারিং) প্রতিরোধে ব্যাংকের পরিপালন নিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। সেশন দুটি ছিল সকলের অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত।

উক্ত সম্মেলনে, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা আবিদুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত নতুন উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলার উপর স্বাগত বক্তব্য প্রদান করেন।

এছাড়াও সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ মাহবুব আলম মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত বিষয় বক্তব্য প্রদান করেন।

উক্ত কনফারেন্সে প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, শাখা প্রধানগণ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ (ব্যামেলকো), উপ-শাখা ও অফশোরব্যাংকিং ইউনিট (ওবিইউ) এর ইনচার্জবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ প্রায় ৩৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে নতুন ধাপ, আবারও গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের ৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা হামের উপসর্গে আরো ৯ জনের মৃত্যু

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It