1. news@gmail.com : news :

সাউথইস্ট ব্যাংকের এমডির দায়িত্বে ডিএমডি আবিদুর রহমান চৌধুরী

  • Update Time : Wednesday, May 7, 2025
সাউথইস্ট ব্যাংকে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ফলে বর্তমানে এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আবিদুর রহমান চৌধুরী।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ ৫ মে থেকে আবিদুর রহমান চৌধুরীকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) হিসেবে নিযুক্ত করেছে।

এর আগে সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ কিছু অনিয়মের অভিযোগের তদন্তের স্বার্থে এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে ৪ মে থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এমডি ছুটিতে থাকাকালীন, আবিদুর রহিম চৌধুরী ৪ আগস্ট পর্যন্ত এমডি বা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It