1. news@gmail.com : news :

রূপালী ব্যাংক ও বিডা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : Monday, January 19, 2026

নিজস্ব প্রতিবেদক:

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সেবা আরও সহজ ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে ।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বিডা সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বিডার পক্ষে নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব:) মো. শাহারুল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় অনলাইনে ব্যাংক হিসাব খোলা যাবে এবং সার্ভার-টু-সার্ভার সংযোগ স্থাপনের মাধ্যমে বিডা ও রূপালী ব্যাংকের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান করা হবে।

এছাড়াও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠান অনলাইনে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবে ।

অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন, মো. আবদুল মান্নান মিয়া এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ও পরিচালক সুনীল কুমার অধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It