1. news@gmail.com : news :

যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

  • Update Time : Tuesday, September 23, 2025

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৯৭৪তম কমিশন সভায় ব্যাংকটির বন্ড ইস্যু করার প্রস্তাব ট্রাস্টি সনদ জমা দেওয়ার শর্ত সাপেক্ষে অনুমোদন করা হয়েছে।

জানা গেছে, রেফারেন্স রেটের সাথে ৩ শতাংশ ক্যুপন মার্জিন যোগ হয়ে বন্ডটির ক্যুপন রেট নির্ধারিত হবে। আন-সিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেট এই বন্ডটির প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। এ বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ০৫ লাখ টাকা

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি আন্ডার ব্যাসেল III শক্তিশালী করবে।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর এর অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

বন্ডটি অল্টার্নেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It