1. news@gmail.com : news :

মার্কেন্টাইল ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : Wednesday, September 24, 2025

মার্কেন্টাইল ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর তত্ত্বাবধানে সম্প্রতি নোয়াখালী জেলার বাণিজ্যিক ব্যাংকসমূহের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত হয় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নোয়াখালীর মাইজদী কোর্টে লিড ব্যাংক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক এ কে এম নুরুন্নবী। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) শামীম আহম্মদ।

এছাড়া, অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল আউয়াল চৌধুরী, উপ-পরিচালক ইমরান শাহ ওমর চৌধুরী, উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ হারুন সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It