1. news@gmail.com : news :

বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

  • Update Time : Wednesday, December 10, 2025

বাংলাদেশে বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে বিওয়াইডি-এর অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড।

সম্প্রতি ঢাকার তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী,  বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে গ্রাহকরা যদি প্রাইম ব্যাংক থেকে কার লোন নেন, সেক্ষেত্রে তারা সিজি রানার থেকে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। যার মধ্যে রয়েছে- অটো ঋণ যদি ৩০-৪০ লাখ টাকা পর্যন্ত হয় তাহলে বিদ্যমান ফ্রি সার্ভিসের সঙ্গে অতিরিক্ত ১টি ফ্রি সার্ভিস এবং ঋণ ৪০-৬০ লাখ টাকা পর্যন্ত হলে গ্রাহকরা অতিরিক্ত ২টি ফ্রি সার্ভিস সেবা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং বিওয়াইডি বাংলাদেশ-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এসইভিপি ও করপোরেট অ্যান্ড ইন্সস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের এরিয়া হেড সাজিদ রহমান এবং বিওয়াইডি বাংলাদেশ-এর ডিরেক্টর প্রণয় কুমার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করল, যা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বান্দরবানের দুর্গম জনপদে ১০০ নারীর পাশে বসুন্ধরা শুভসংঘ বাংলাদেশ ব্যাংক ও ঢাকা ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সোমবার থেকে স্বাভাবিক লেনদেনে ডাচ-বাংলা ব্যাংক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত সিটি ব্যাংক বাজারে নিয়ে এলো ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সাইবার সুরক্ষা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It