1. news@gmail.com : news :

বিএপিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Update Time : Friday, December 26, 2025

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিষ্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের সভাপতি রুপালী হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন এবং নব-নির্বাচিত সভাপতি রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হামিদ ফেব্রিকস পিএলসি আবদুল্লাহ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমরা নেটওয়ার্কস লিমিটেড সৈয়দ ফরহাদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি মো. কায়সার হামিদ, পরিচালক ন্যাশনাল ফিড মিল লিমিটেড আদিব হোসেন বাবুল, পরিচালক ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড জিয়াদ রহমান, কোম্পানি সেক্রেটারি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি মো. শরীফ হাসান।

এছাড়া নবনির্বাচিত নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, তালিকাভুক্ত কোম্পানিসমূহের প্রতিনিধিবৃন্দ এবং মহাসচিব মো. আমজাদ হোসেন এজিএম-এ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে নতুন ধাপ, আবারও গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It