1. news@gmail.com : news :

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে শেষ হলো উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

  • Update Time : Tuesday, October 28, 2025

এডিবির অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের যৌথ উদ্যোগে আজ শেষ হলো মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এই কর্মশালার সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এতে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইসিআইপি প্রোগ্রাম ডিরেক্টর নজরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর আইয়ুব আলী, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, ব্যাংকের হেড অব এসএমই মোঃ মোস্তাহিদুর রেজা চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ২৫ জন ট্রেনিংপ্রাপ্ত উদ্যোক্তাকে সনদ, ক্রেস্ট ও স্যুভেনির প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্যের মেলা ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে নতুন ধাপ, আবারও গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের ৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা হামের উপসর্গে আরো ৯ জনের মৃত্যু

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It