1. news@gmail.com : news :

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসকের সাথে খুলনা জোনের গ্রাহকদের মতবিনিময়

  • Update Time : Tuesday, November 25, 2025

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার মঙ্গলবার (২৫ নভেম্বর) ব্যাংকের খুলনা অঞ্চলের গ্রাহকদের সাথে মতবিনিময় করেন।

ব্যাংকের খুলনা জোনাল অফিসে অনুষ্ঠিত এ সভায় এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবির, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দীন আহমদ ও মোহাম্মদ মাসুদ পারভেজ এবং খুলনা জোনপ্রধান মোঃ আব্দুর রউফসহ ব্যাংকের গ্রাহক, নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিমিয় সভায় মুহম্মদ বদিউজ্জামান দিদার গ্রাহকদের তারল্য চাহিদাসহ বিভিন্ন ব্যাংকিং সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সেসব বিষয়ে তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, এই ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। গ্রাহকদের আরো আস্থার সাথে এই ব্যাংকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

সভায় গ্রাহকরা জানান, দীর্ঘদিন তারা এই ব্যাংকের সাথে লেনদেন করে আসছেন এবং ব্যাংকের সার্বিক সেবা কার্যক্রম ও কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট। তাই ভবিষ্যতেও এই ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক ও লেনদেন চালিয়ে যাওয়ার আগ্রহ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It