1. news@gmail.com : news :

ফারইস্টের সাবেক সিইও আপেল মাহমুদসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : Wednesday, August 6, 2025

জালিয়াতি ও প্রতারণা করে তথ্যপাচারের অভিযোগে  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআর) লাইফ সদস্য এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে ফারইস্ট ইসলামী লাইফ।

মামলার অন্যন্য আসামিরা হলেন—ফারইস্ট লাইফের আইটি বিভাগের ইনচার্জ লোকমান ফারুক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওসমান গনি।

কোম্পানিটির আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন গত ৪ আগস্ট শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৯, ২১ ও ২২ ধারায় এ মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওযার জন্য ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের ডিজিটাল ডিভাইসে প্রবেশ করে প্রতারণার মাধ্যমে তথ্য ভান্ডারে প্রবেশ করে ৫৫ হাজার ৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, মোবাইল নাম্বার, বেতন-ভাতা, কর্মচারীর পরিচিতি নাম্বারসহ গোপনীয় তথ্য ‘সাবলাইন’ নামক একটি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করে।

এসব তথ্য সরবরাহ করায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীর জীবন ও সম্পদ হুমকির মধ্যে রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে নতুন ধাপ, আবারও গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It