1. news@gmail.com : news :

প্লট ও ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য জেএএমএস গ্রুপের বিশেষ ছাড়

  • Update Time : Sunday, October 26, 2025

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভলপমেন্ট লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভলপমেন্ট-এর জমি ও ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

শনিবার (২৫ অক্টোবার) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভলপমেন্ট লিমিটেড থেকে প্লট ও ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদেরকে দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভলপমেন্ট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভলপমেন্ট লিমিটেড-এর সিইও এমকে আনোয়ার হাসান সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It