1. news@gmail.com : news :

পর্দা উঠলো ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’

  • Update Time : Saturday, December 27, 2025

শুরু হলো চারদিন ব্যাপী ‘৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’। গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ২৬ ডিসেম্বর। এদিন আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, (এলপিআর)।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ; আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি (অবঃ); আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, সইউপি (বার), এনডিসি, পিএসসি, জি+, এমফিল (লপিআর); আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কার্নেল মুহাম্মদ শরীফূল ইসলাম, পিএসসি; সদস্য সচিব লে. কর্নেল সাইফুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, জি; পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লে. কর্নেল মো. গোলাম মনজুর সিদ্দিকী (অব.); পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ম্যানেজমেন্ট) লে. কর্নেল এ কে এম সাইফুল বাহার (অব.) এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত ৫টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- রেগুলার ভ্যাটারান, সিনিয়র, লেডিস ও জুনিয়র। টুর্নামেন্টে বিদেশী খেলোয়ারসহ আনুমানিক ৮৫০ জন গলফার অংশগ্রহণ করেন।

আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার রাত ২০.০০টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It