1. news@gmail.com : news :

ন্যাশনাল ব্যাংক ও ডি-লোকাল-এর মধ্যে রেমিট্যান্স সার্ভিস চালু

  • Update Time : Monday, February 23, 2026

বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন (EMI) ডি-লোকাল লিমিটেড-এর সঙ্গে রেমিট্যান্স সার্ভিস চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ফিতা কেটে রেমিট্যান্স সার্ভিসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডি-লোকাল লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার (এপিএসি) শায়ন ত্রিপুরা, ট্রেজারি ম্যানেজার ভাস্কর মান্না, সিনিয়র ট্রেজারার সঞ্জয় শাহতানি, ট্রেজারার জায়নাব জাহিদ, পে-আউট এ্যাসোসিয়েট সাগর গঙ্গাশেঠি এবং এইচএম বাকি বিল্লাহ।

ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও সৈয়দ জুবায়ের আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ মো. আবদুর রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ মো. মেশকাত-উল-আনোয়ার খান, ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান মিল্টন রায় সহ অন্যান্য বিভাগের প্রধান ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরে বলেন, সার্ভিসটি চালু করার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স আহরণের দ্বার আরো প্রসারিত হলো যা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও অন্যতম একটি উদ্যোগ। উদ্যোগটিকে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় রেমিট্যান্স সেবা পৌঁছে দদেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It