1. news@gmail.com : news :

দুই কর্মকর্তাসহ এনবিএল সিকিউরিটিজকে জরিমানা

  • Update Time : Tuesday, April 28, 2026
এনবিএল

গ্রাহকের অনুমতি ছাড়াই তার অ্যাকাউন্টের শেয়ার কেনাবেচা ও সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ব্রোকার হাউজ এনবিএল সিকিউরিটিজ ও প্রতিষ্ঠানটির সাবেক দুই কর্মকর্তাকে অর্থদণ্ড দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি কমিশন এক আদেশে এই জরিমানা আরোপ করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগের তথ্য অনুসারে, এনবিএল সিকিউরিটিজ গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ যথাযথভাবে সংরক্ষণ করেনি এবং বিনিয়োগকারীদের অভিযোগ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়েছে।

এসব অপরাধের দায়ে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ টাকা এবং তৎকালীন প্রধান অ্যান্টি মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা ও এভিপি ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে যে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ জারির ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় সিকিউরিটিজ আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It