1. news@gmail.com : news :

তুরস্কের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্পের দুই বছর, এখনো চলছে পুনর্বাসন

  • Update Time : Thursday, February 6, 2025

আধুনিক তুরস্কের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের দুই বছর পূর্তি হলো। তবে দেশটিতে এখনো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত। বহু মানুষ অস্থায়ী ঘরে বসবাস করছেন। কারণ পুনর্বাসন প্রক্রিয়া এখনো লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে রয়েছে।

এদিন সকাল থেকেই আন্তাকিয়ার বাসিন্দারা দিনটির স্মরণে জড়ো হতে থাকেন। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি আঘাত হানা এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই শহরটি।

সেদিন তুরস্কের দক্ষিপূর্বাঞ্চলের ১১ প্রদেশ ও সিরিয়ার উত্তরাঞ্চল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে প্রায় ৫৫ হাজার মানুষের মৃত্যু হয় ও আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। মূলত শক্তিশালী এই ভূমিকম্পে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, আমরা সৌভাগ্যবান যে ভূমিকম্পের দুই বছরেরও কম সময়ের মধ্যে দুই লাখ এক হাজার ৪৩১টি ইউনিট প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যদিও ভূমিকম্পের কয়েক দিন পরেই এরদোয়ান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাড়ে ছয় লাখ বাড়ি তৈরি করা হবে এবং তিন লাখ উনিশ হাজার এক বছরের মধ্যে হস্তান্ত করা হবে।

পরিবেশ ও নগরায়ন মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে এখন পর্যন্ত ৭৫ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে।

তিনি বলেন, জটিল অবকাঠামোর নির্মাণ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে।

৪০ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কম্পন পৌঁছায় লেবানন ও সাইপ্রাসেও। ১৯৯৯ সালের পর এটাই ছিল তুরস্কে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

১৯৯৯ সালের আগস্টে সাত দশমিক ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প তুরস্কের দক্ষিণে ঘনবসতিপূর্ণ অঞ্চল মারমারায় আঘাত হানে। ওই ভূমিকম্পে সাড়ে ১৭ হাজার মানুষ নিহত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
অনুমতি ছাড়া শেয়ার কেনাবেচার অভিযোগ এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে উদ্ভাবনকে বাজারমুখী করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের সাথে “রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম” চুক্তি স্বাক্ষর করলো ডাচ্-বাংলা ব্যাংক বিদ্রোহী-নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, নিহত অন্তত ২৯ শিশু এনবিআর সংস্কার আন্দোলন: আরও ৩ কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল মাসজুড়ে স্বপ্নের বিশেষ অফার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী জরিপকারীদের লাইসেন্সে ফি বৃদ্ধির প্রস্তাব আইডিআরএর সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It