1. news@gmail.com : news :

গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ করবে এনসিপি

  • Update Time : Monday, June 22, 2026

আওয়ামী লীগের শাসনামলের গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

মঙ্গলবার (২৩ জুন) সারাদেশে বিকেল ৫টায় এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় কমিটির এক চিঠিতে জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে দলের সব জেলা ও মহানগর শাখাকে আগামী ২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে নতুন ধাপ, আবারও গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা সাউথইস্ট ব্যাংকের ৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা হামের উপসর্গে আরো ৯ জনের মৃত্যু

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It