1. news@gmail.com : news :

কর্মসংস্থান ব্যাংকের ‘‘২০২৫-২০২৬ অর্থবছরের অর্ধবার্ষিক অর্জন পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন

  • Update Time : Sunday, January 4, 2026

কর্মসংস্থান ব্যাংক ঋণ আদায় ও মনিটরিং বিভাগের আয়োজনে ‘‘২০২৫-২০২৬ অর্থবছরের অর্ধবার্ষিক অর্জন পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন’’ শীর্ষক ভার্চুয়াল সভা ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ রবিবার, প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসাবে সভার উদ্বোধন করেন।
উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

এ সময় মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সকল উপমহাব্যবস্থাপক ও প্রধান শাখা, ঢাকা-র ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) সভায় উপস্থিত ছিলেন। ঋণ আদায় ও মনিটরিং বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান সভা সঞ্চালনা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বৃহৎ আকারে ঋণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রাহকদের সাথে সুসম্পর্ক তৈরির আহবান জানান। প্রধান কার্যালয়ের নির্দেশনা যথাযথ পরিপালন এবং কর্মপরিবেশ উন্নতকরনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে বর্তমান অবস্থা হতে উত্তোরণে সকলকে আরও আন্তরিক হওয়ার আহবান জানান। ব্যাংকের চার্টারের সাথে সঙ্গতি রেখে ঋণ বিতরণ, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সকলের দায়িত্বশীলতা, পেশাগত নিষ্ঠা এবং সুসংগঠিত প্রচেষ্টার মাধ্যমে ঘাটতি পূরণপূর্বক বার্ষিক লক্ষ্যমাত্রার সকল সূচকে শতভাগ অর্জনে দ্রুত পরিকল্পনা গ্রহণ ও মাঠ পর্যায়ে তার বাস্তবায়নের আহবান জানান।

উল্লেখ্য, ব্যাংকের ০৮টি বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় প্রধান এবং ৩৩টি আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It