1. news@gmail.com : news :

এমএফএসের জন্য নতুন কোম্পানি খুলবে ইসলামী ব্যাংক

  • Update Time : Thursday, January 22, 2026

দেশে ইসলামী ধারার বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সেবা চালু করার জন্য একটি সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা করবে ব্যাংকটি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির ৩৮৯তম পর্ষদ সভায় সহযোগী কোম্পানি প্রতিষ্ঠা ও এমএফএস চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, প্রস্তাবিত কোম্পানির অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। আর ৫০ কোটি টাকা হবে এর প্রাথমিক পরিশোধিত মূলধন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কোম্পানিটির ন্যুনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। অবশিষ্ট শেয়ার বিদ্যমান গাইডলাইন অনুসারে কৌশলগত বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে।

বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এমএফএস চালুর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It