1. news@gmail.com : news :

এবি ব্যাংক ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • Update Time : Thursday, February 5, 2026

এবি ব্যাংক পিএলসি এবং রামাদা বাই উইন্ডহাম কক্সবাজারের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারগণ রামাদা বাই উইন্ডহামে পর্যটন মৌসুমে রুম রেন্টের উপর ৫০ শতাংশ, অন্যান্য সময় ৬০ শতাংশ, ব্যাংকুয়েট হল ভাড়ায় ৫০ শতাংশ, এ-লা-কার্ট মেনুতে ১০ শতাংশ এবং স্পা-তে ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার এনাম আওয়ালের উপস্থিতিতে এবি ব্যাংকের পক্ষে হেড অব কার্ডস মো. হাবিবুল মামুন এবং রামাদা বাই উইন্ডহামের পক্ষে চিফ অপারেটিং অফিসার খালেদ বিন আহমদ উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং তৌফিক হাসান এবং রামাদা বাই উইন্ডহামের ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং ইয়াসির মোস্তফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It