1. news@gmail.com : news :

এবি ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর উদ্বোধন

  • Update Time : Thursday, August 28, 2025

এবি ব্যাংক পিএলসি-এর উদ্যোগে, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের SICIP প্রকল্পের অধীনে বরিশালে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে, এবং তাদেরকে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মধুসুদন বনিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক এবং SICIP প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আইয়ুব আলী এবং বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মোল্লা আল মাহমুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং ইফতেখার এনাম আওয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল অঞ্চলের সম্ভাবনাময় বাছাইকৃত ২৫ জন তরুণ উদ্যোক্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম আন্তর্জাতিক মানের তিনটি পিয়ার-রিভিউড জার্নাল প্রকাশ করল আইএসইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিউআরের সচেতনতামূলক মতবিনিময় সভা সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা ‘ইকোনমিক আউটলুক এনকোরিং ইনসাইট’ উন্মোচন মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক শাহ্জালাল ইসলামী ব্যাংকের সাথে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের চুক্তি স্বাক্ষর ন্যাশনাল ফিডের দ্বিতীয় প্রান্তিকে লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It