1. news@gmail.com : news :

এনআরবিসি ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, October 19, 2025

এনআরবিসি ব্যাংকের দশ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ট্রেনিং ইনস্টিটিউটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো.তৌহিদুল আলম খান।

এসময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, মানবসম্পদ বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন বিভাগ, শাখা, উপশাখার ৩৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ড. মো.তৌহিদুল আলম খান বলেন, দক্ষ কর্মকর্তারাই প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি।

এজন্য এনআরবিসি ব্যাংক মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। প্রতিনিয়ত শেখার মনোভাব বজায় রেখে নিষ্ঠা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিরত অবদান রাখতে হবে। এময় তিনি পেশাজীবনে সততা ও কর্মনিষ্ঠা বজায় রাখতে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It