1. news@gmail.com : news :

ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকে পর্যালোচনা সভা

  • Update Time : Saturday, February 8, 2025
অগ্রণী ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক:

ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকে পর্যালোচনা সভা অনুষ্ঠিত। অগ্রণী ব্যাংক পিএলসি’র বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা ও আমিন কোর্ট কর্পোরেট শাখার ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার ও মো. আবুল বাশার।

সভায় মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজার সভাপতিত্বে এসময় ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক জাহানারা বেগম, আমিন কোর্ট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ভূঁইয়াসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্পোরেট শাখা দুটি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালে অগ্রণী ব্যাংকের আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহকদের অধিক সেবা দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It