1. news@gmail.com : news :

ইরানের রাষ্ট্রীয় টিভিতে হঠাৎ প্রচার হচ্ছে ‘পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়’

  • Update Time : Wednesday, November 4, 2026

শেষ কিছু দিন ধরেই বিষয়টা আছে আলোচনায়। ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তাদের নাগরিকদের জানাল পারমাণবিক বিস্ফোরণ হলে কী করতে হবে।

টিভিতে প্রচারিত এই নির্দেশিকায় পাঁচটি প্রধান সতর্কতার কথা আছে। বিস্ফোরণের মুহূর্তে কী করতে হবে, তা যেমন আছে, তেমনি আছে তেজস্ক্রিয় ধুলা থেকে বাঁচার উপায়ও। ২৪ ঘণ্টা পার হলেও কেন তাড়াহুড়ো করে বাইরে যাওয়া যাবে না, নির্দেশিকায় তা-ও বলা হয়েছে।

প্রথম নির্দেশ হলো, বিস্ফোরণের তীব্র আলোর দিকে তাকানো যাবে না। সঙ্গে সঙ্গে শক্ত কোনো আড়ালের পেছনে আশ্রয় নিতে হবে। এরপর মাটিতে উপুড় হয়ে শুয়ে মাথা ও মুখ ঢেকে রাখতে হবে। বিস্ফোরণের ধাক্কা না থামা পর্যন্ত এভাবেই থাকতে হবে।

দ্বিতীয় নির্দেশ, ধাক্কা থেমে গেলে কাছের কোনো ভবনে ঢুকে পড়তে হবে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে। বাইরে দাঁড়িয়ে ঘটনা দেখা বা ছবি তোলা ঠিক নয়। গাড়িকে আশ্রয় ভাবাও যাবে না।

তৃতীয় নির্দেশ হলো ত্বক ধোয়ার নিয়ম। তেজস্ক্রিয় ধুলা গায়ে লেগে থাকতে পারে। তাই খোলা ত্বক কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুতে হবে। চুলে সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে, কন্ডিশনার নয়। গোসল সম্ভব না হলে মুখ, হাত ও খোলা অংশ পানি বা ভেজা টিস্যু দিয়ে মুছে নিতে হবে।

চতুর্থ নির্দেশ, অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়ে থাকতে হবে। এই সময় বোতলের পানি ও প্যাকেটজাত খাবারের ওপর ভরসা রাখতে বলা হয়েছে।

পঞ্চম নির্দেশ, ২৪ ঘণ্টা পার হলেই ধরে নেওয়া যাবে না যে চারপাশ নিরাপদ। সরকারি ঘোষণা ও জরুরি সম্প্রচার শুনে নিরাপদ পথের খবর নিতে হবে। ভবনে আগুন লাগলে বা ধসে পড়ার ভয় থাকলে আরও নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে।

নির্দেশিকার মূল কথা তিনটি। সঙ্গে সঙ্গে সতর্কতা নিতে হবে। উপযুক্ত আশ্রয় খুঁজে নিতে হবে। আর সরকারি নির্দেশ মেনে চলতে হবে। নিরাপদ বলে নিশ্চিত না হয়ে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

গত ২৯ অক্টোবর ইরানের সংবাদ সংস্থা ইরনা প্রায় আট মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ইরানের কর্তৃপক্ষ এটিকে বার্ষিক ‘প্যাসিভ ডিফেন্স সপ্তাহ’-এর অংশ বলে দেখিয়েছে। ২০২৫ সালের জুনের সংঘাতের সময় সরকার মূলত বলেছিল, তেজস্ক্রিয়তা নির্দিষ্ট স্থাপনার বাইরে ছড়ায়নি। এবারের নির্দেশিকা সেই বার্তা থেকে আলাদা। যার ফলে নতুন করে পারমাণবিক হামলার গুঞ্জন জোরালো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর্ষদে সচিবদের নিয়োগে নিষেধাজ্ঞা সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন ইন ব্যাংক শীর্ষক সচেতনতামূলক প্রোগ্রাম আয়োজন চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট নভেম্বরের ২২ দিনে প্রবাসী আয় ২৩৫ কোটি ডলার ছাড়াল এআই খাতের মন্দায় চাপে এশিয়ার পুঁজিবাজার, স্থিতিশীলতায় তিন দেশের ভিন্ন কৌশল এনার্জিপ্যাক পাওয়ারের পর্ষদ সভার তারিখ ঘোষণা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে নতুন ধাপ, আবারও গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It