1. news@gmail.com : news :

অগ্রণী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, February 23, 2025
অগ্রণী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অগ্রণী ব্যাংক পিএলসি’র ফরিদপুর সার্কেলাধীন ফরিদপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফরিদপুরে অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।

ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক রুহিয়া আখতার, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক জাহানারা বেগম, প্রধান কার্যালয়ের পাবলিক রিলেশনস ডিভিশনের উপমহাব্যবস্থাপক শাহনাজ চৌধুরী, রূরাল ক্রেডিট ডিভিশনের উপমহাব্যবস্থাপক এ এন এম আলী হায়দার, ব্রাঞ্চ সাবসিডিয়ারিজ এন্ড ইউনিট কন্ট্রোল ডিভিশনের উপমহাব্যবস্থাপক সাঈদা ফাতেমা, ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান মো. মহিদুর রহমান, উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ।

মূল প্রতিযোগিতায় নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ দৌড়, রিলে দৌড়, পিলো পাসিং, মিউজিক্যাল চেয়ার, র‌্যাফেলড্রসহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২৩ফেব্রুয়ারি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সোলার লাইট স্থাপন নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের আজ জন্মদিন স্বপ্নের বিশেষ মূল্য ছাড়: চড়া মূল্যের বাজারে স্বস্তিকর সংবাদ কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সংস্কার কার্যকর বাস্তবায়নের আহ্বান অ্যামচেমের মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It