1. news@gmail.com : news :

ইউসিবির ওয়েবভিত্তিক সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ

  • Update Time : Sunday, November 1, 2026

ব্যাংকের পরিবেশগত ও সামাজিক প্রভাব, সুশাসন এবং টেকসই অর্থায়নের চিত্র তুলে ধরে ২০২৫ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকসই অর্থায়নে ১৭ হাজার ৯২৭ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এটি মোট ঋণ বিতরণের ৭২ দশমিক ২৯ শতাংশ।

এ বিষয়ে ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ওয়েবভিত্তিক ‘ইন্টারেক্টিভ সংস্করণ’ তৈরি করেছে ব্যাংকটি। ‘ট্রান্সফর্মিং ইনটেন্ট ইনটু প্ল্যানেটারি ইমপ্যাক্ট’ শীর্ষক প্রতিবেদনটি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রকাশ করা হয়।

এসময়ে ব্যাংকটি পরিবেশবান্ধব খাতে ৪৮৮কোটি ৬৭ লক্ষ টাকা বিতরণ করে। পরিবেশবান্ধব শিল্পায়নে লিড সনদপ্রাপ্ত ২৭টি সবুজ শিল্পপ্রতিষ্ঠানে অর্থায়ন রয়েছে ব্যাংকটির।

অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির বলেন, “জলবায়ু ঝুঁকির মুখোমুখি একটি দেশে পরিচালিত ব্যাংক হিসেবে ইউসিবি বিশ্বাস করে, মূলধনকে বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির প্রধান অনুঘটক হিসেবে কাজ করতে হবে।”

বর্তমানে ব্যাংকটির ৩৪টি সৌরবিদ্যুৎচালিত শাখা ও চারটি সোলার এটিএম রয়েছে।

ইউসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ইউসিবিতে আমরা টেকসই ব্যাংকিংকে কেবল করপোরেট বাধ্যবাধকতা হিসেবে দেখি না; বরং একে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিস্থাপকতা এবং প্রাতিষ্ঠানিক সুশাসনের অপরিহার্য ভিত্তি মনে করি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It