1. news@gmail.com : news :

৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স

  • Update Time : Sunday, November 1, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড ও গ্রিন জিরো-কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০০ কোটি টাকার অসুরক্ষিত সাবঅর্ডিনেটেড বন্ড এবং ২০০ কোটি টাকার গ্রিন জিরো-কুপন বন্ড বেসরকারি প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। চলমান অর্থায়নের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদন করা হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ডটি টিয়ার-২ মূলধন হিসেবে গণ্য হবে এবং এর মেয়াদ হবে ছয় বছর। গ্রিন জিরো-কুপন বন্ডের মেয়াদ হবে পাঁচ বছর। তবে বন্ড ইস্যুর জন্য বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

একই সভায় ১৬তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায় ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট ১৯ নভেম্বর ২০২৬।

সভায় কোম্পানির সংঘস্মারকে নতুন উদ্দেশ্যসংক্রান্ত ধারা সংযোজন, সংঘবিধিতে নতুন ধারা সংযোজন এবং সংঘবিধিতে কোরামসংক্রান্ত বিদ্যমান বিধান সংশোধনের বিষয়ে অনুমোদন নেওয়া হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি প্রয়োজন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It