ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৩ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ২৫৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ দশমিক ০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৩টির, দর কমেছে ১০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply