সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ৭৯৭ তম পরিচালনা পর্ষদের সভা ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এম. এ. কাশেম। এই সভাটি ব্যাংকের চলমান ‘রূপান্তর যাত্রা’ বা ট্রান্সফরমেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং পরিচালকবৃন্দের মধ্যে জোসনা আরা কাশেম মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন, মো: রফিকুল ইসলাম (নমিনি পরিচালক এশিয়া ইন্সি্যুরেন্স পিএলসি) উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী এবং নুরজাহান বেগম অংশগ্রহণ করেন। পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ চেয়ারম্যানকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: খালিদ মাহমুদ খান এবং ডেপুটি কোম্পানি সচিব মোঃ তৌহিদুল হক, এফসিএস। সুসংহত নেতৃত্ব ও অভিন্ন লক্ষ্য নিয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
সভায় সুশাসন, কৌশলগত প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং খাতে তার অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।
৭৯৭তম বোর্ড সভা ব্যাংকের সমন্বিত নেতৃত্ব, অভিন্ন লক্ষ্য এবং ভবিষ্যৎমুখী কার্যক্রমের প্রতিফলন। গ্রাহক, শেয়ারহোল্ডার ও অন্যান্য অংশীজনের জন্য আরও অধিক মূল্য সৃষ্টি এবং একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি-কে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply