1. news@gmail.com : news :

ঢাকা ব্যাংকের গ্রাহকদের জন্য রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজারে বিশেষ সুবিধা

  • Update Time : Tuesday, August 4, 2026

ঢাকা ব্যাংক পিএলসি এবং রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কোলাতলী বিচ-এর মধ্যে একটি করপোরেট বেনিফিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৬ জুলাই কক্সবাজারে হোটেল প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চুক্তি স্বাক্ষর ও বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ। ঢাকা ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ এবং রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কোলাতলী বিচ-এর পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার শেভান গুনেরাত্নে।

এই অংশীদারিত্বের আওতায় ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, কার্ডধারী এবং যোগ্য গ্রাহকরা রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কোলাতলী বিচ-এ বিভিন্ন বিশেষ সুবিধা ও আকর্ষণীয় ছাড় উপভোগ করবেন। সুবিধাগুলোর মধ্যে রয়েছে পর্যটন মৌসুমে কক্ষ ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অফ-সিজনে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড়, ব্যাংকুয়েট হল বুকিংয়ে ৫০ শতাংশ ছাড়, আ লা কার্টে ডাইনিংয়ে ১০ শতাংশ ছাড় এবং স্পা সেবায় ২৫ শতাংশ ছাড়। এর ফলে ঢাকা ব্যাংকের গ্রাহকদের জন্য অবকাশযাপন ও আতিথেয়তা সেবা আরও সাশ্রয়ী ও সুবিধাজনক হবে।

চুক্তির অংশ হিসেবে রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কোলাতলী বিচ তাদের আনুষ্ঠানিক ডিজিটাল পেমেন্ট সমাধান হিসেবে ঢাকা ব্যাংকের বাংলা কিউআর গ্রহণ করেছে। এর মাধ্যমে অতিথিরা নিরাপদ ও নির্বিঘ্ন ক্যাশলেস লেনদেন করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পাশাপাশি বাংলা কিউআর সেবার আনুষ্ঠানিক উদ্বোধনও অনুষ্ঠিত হয়, যা দুই প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর এবং আধুনিক ও সহজ পেমেন্ট ব্যবস্থার প্রসারে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ. এম. এম. মঈন উদ্দিন, এসইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন এইচ. এম. মোস্তাফিজুর রহমান, হেড অব জেনারেল সার্ভিসেস ডিভিশন মো. আলতামাস নির্ঝর এবং হেড অব ট্রান্সফরমেশন মো. আরিফুল হক উপস্থিত ছিলেন। রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কোলাতলী বিচ-এর পক্ষে উপস্থিত ছিলেন ফ্রন্ট অফিস ম্যানেজার শাহাদাত হোসেন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, করপোরেট সেলস মেহেরিন জাহান মিতু। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

এই অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা ব্যাংক পিএলসি এবং রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কোলাতলী বিচ যৌথভাবে ঢাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, কার্ডধারী এবং মূল্যবান গ্রাহকদের জন্য প্রিমিয়াম আতিথেয়তা সেবা ও এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বন্ধ পোশাক কারখানা চালু করতে বিজিএমইএ-ওকাইবের বিশেষ উদ্যোগ বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না ‘ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে’: নাহিদ ইসলাম সুইফটের আন্তঃদেশীয় পেমেন্টে বিশ্বে ১ম দ্বৈত ভূমিকা পালন করল সিটি ব্যাংক ঢাকা ব্যাংকের গ্রাহকদের জন্য রামাডা বাই উইন্ডহ্যাম কক্সবাজারে বিশেষ সুবিধা জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার সুইফট-লেনদেন ব্যবস্থায় সিটি ব্যাংকের বিশেষ অর্জন নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণে আইপিডিসি ও এসইএলের যৌথ উদ্যোগ বিকেএসপির বীমা দাবি পরিশোধ করলো ন্যাশনাল লাইফ বিহা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও জমকালো অভিষেক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It