এবি ব্যাংক পিএলসি. সম্প্রতি নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) জন্য একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কঠোর ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী কর্মকর্তাসহ মোট ৫০ জন কর্মকর্তাকে এবি ব্যাংক পরিবারে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মহাদেব সরকার সুমন, এফসিএ, জেড এম বাবর খান ও উপব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ ঊধ্বর্তন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও বেগবান করতে নবনিযুক্ত এমটিওদের জবাবদিহিতা, পেশাদারিত্ব এবং ধারাবাহিক কর্মদক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply