1. news@gmail.com : news :

বাণিজ্য সহযোগিতা বাড়াতে নতুন সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

  • Update Time : Sunday, July 12, 2026

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে নতুন একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি চলছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান অসিম আজিম সিদ্দিকির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। সফরকালে তারা শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এতে বাংলাদেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

এক সাক্ষাৎকারে অসিম আজিম সিদ্দিকি বলেন, বাংলাদেশে চাল, মসুর ডাল, ছোলা, সার ও ভোজ্যতেল রপ্তানি করতে আগ্রহী পাকিস্তান। অন্যদিকে, বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানি করতে চায় দেশটি। তার ভাষ্য, পাকিস্তানের বাজারে এসব পণ্যের চাহিদা রয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যাতে আরও প্রতিযোগিতামূলক দামে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারে, সে ক্ষেত্রেও সহযোগিতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে। এর আওতায় ভবিষ্যতে দুই দেশ একে অপরের কাছে আরও বাণিজ্য প্রতিনিধিদল পাঠাবে এবং কৃষি ও শিল্প খাতে যৌথ উদ্যোগে কাজ করার পরিকল্পনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমবে। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে সরাসরি যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বাণিজ্য সহযোগিতা বাড়াতে নতুন সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান বিজিআইসির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ কোম্পানি ডিলিস্টিং নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বিএসইসির ব্যাখ্যা ঢাকায় ৬ ঘণ্টায় ৭৬ মিমি বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী নতুন ৪টি বিনিয়োগ প্রোডাক্ট উদ্বোধন করল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের বিনিয়োগকারীদের জন্য সতর্ক বার্তা সূচকের উত্থানে চলছে লেনদেন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ক্যাশলেস রাজশাহী” উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসি’র ১৪টি ইলেকট্রনিক বুথের ভার্চুয়াল উদ্বোধন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It