1. news@gmail.com : news :

সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও

  • Update Time : Thursday, July 9, 2026
সোনা রুপা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। সোনার দাম কমার পাশাপাশি রুপার দামও কমিয়েছে সংগঠনটি।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সোনার ও রুপার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

​১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম জোরদারে ঢাকা বিভাগের অ্যাডভোকেসি কর্মশালা ওয়ালটন সদর দপ্তরে ‘ফান্ডামেন্টালস অফ ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ বিষয়ক প্রশিক্ষণ কুমিল্লায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ময়নামতি’ ব্যাংকিং ক্যাম্পেইন আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক বিতরণ ও ব্যবসা উন্নয়ন সভা পরিবেশ মেলা ও বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ শিল্পখাত শক্তিশালী না হলে অর্থনীতি এগোবে না: অর্থমন্ত্রী সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It