1. news@gmail.com : news :

তদন্তের মুখে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার

  • Update Time : Wednesday, July 8, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তদন্ত শেষে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

সম্প্রতি কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা উল্লেখযোগ্য ব্যবসায়িক ঘোষণা ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। গত সাত কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ১৫ দশমিক ৮১ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ১৮ জুন প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৭৪ টাকা। ২৯ জুন তা বেড়ে দাঁড়ায় ৮৫ টাকা ৭০ পয়সায়। মাত্র সাত কার্যদিবসে শেয়ারপ্রতি দাম ১১ টাকা ৭০ পয়সা বাড়ার পেছনে কোনো ধরনের কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। তবে সাম্প্রতিক কয়েকটি কার্যদিবসে শেয়ারটির দামে কিছুটা সংশোধন হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিকতা কমিশনের নজরে এসেছে। বিষয়টি স্বাভাবিক মনে না হওয়ায় প্রকৃত কারণ উদ্ঘাটনে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনো অনিয়ম বা কারসাজির প্রমাণ মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএসইসির নির্দেশনায় তদন্তের কয়েকটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে সমন্বিত কারসাজিমূলক লেনদেন হয়েছে কি না, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং সংঘটিত হয়েছে কি না এবং স্টক ব্রোকার, ডিলার ও তাদের অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস ও কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না।

এ ছাড়া সন্দেহজনক লেনদেন প্রতিরোধে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের কোনো ব্যর্থতা বা দায় রয়েছে কি না এবং সিকিউরিটিজ আইনের অন্য কোনো লঙ্ঘন হয়েছে কি না, তাও তদন্তে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কমপ্লায়েন্স কর্মকর্তা ও অনুমোদিত প্রতিনিধিদের মধ্যে সচেতনতা বাড়ানোরও নির্দেশ দিয়েছে কমিশন।

বিএসইসির মতে, এ ধরনের সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-এর দ্বিতীয় তফসিলের আচরণবিধির ৬ ও ৮ নম্বর ধারা এবং বিধি ১১-এর সম্ভাব্য লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।

১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্স ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। এর পরিশোধিত মূলধন ৮১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১২ লাখ ১৪ হাজার ৫৫৯টি। চলতি বছরের ৩১ মে পর্যন্ত উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It