1. news@gmail.com : news :

জুলাইয়ের প্রথম ৬ দিনে এলো সাড়ে ৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

  • Update Time : Tuesday, July 7, 2026
রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে দেশে ৬৯ কোটি ৬০ লাখ (৬৯৬ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ৮ হাজার ৪৯১ কোটি ২০ লাখ টাকা।

গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৭ কোটি মার্কিন ডলার। অর্থাৎ, দৈনিক গড়ে দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে শুধু ৬ জুলাই একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

তবে টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স প্রবাহের পর জুন মাসে সেই ধারা ভেঙেছে। সদ্য সমাপ্ত জুনে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (প্রায় ২ দশমিক ৮১ বিলিয়ন ডলার)। এটি মে মাসের তুলনায় ৬১ কোটি ৯০ লাখ ডলার এবং গত বছরের জুনের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার কম।

চলতি অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত প্রতিটি মাসেই ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসে। ডিসেম্বরে আসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার, জানুয়ারিতে ৩ দশমিক ১৭ বিলিয়ন, ফেব্রুয়ারিতে ৩ দশমিক ০১ বিলিয়ন, মার্চে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন, এপ্রিলে ৩ দশমিক ১২ বিলিয়ন এবং মে মাসে ৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। তবে জুনে তা কমে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে নেমে আসে।

চলতি বছরের মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It