1. news@gmail.com : news :

বাংলা কিউআর প্রচারে মার্কেন্টাইল ব্যাংকের র‌্যালি

  • Update Time : Tuesday, July 7, 2026

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআর পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক সচেতনতামূলক র‌্যালির আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে এই ফিল্ড ক্যাম্পেইনের নেতৃত্ব দেন।

ব্যাংকের চলমান ডিজিটাল পেমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সহজ উপযোগিতা প্রদর্শনের লক্ষ্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্থানীয় এক মিষ্টির দোকানে বাংলা কিউআর ব্যবহার করে লাইভ পেমেন্ট করেন।

র‌্যালি শেষে স্থানীয় ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে সরাসরি কথা বলেন ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনায় দেশব্যাপী এই প্রচারাভিযান প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত করছে বলে মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাংকের এই ডিজিটাল ড্রাইভটি দেশব্যাপী সকল শাখা ও আউটলেটে একযোগে পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আমানত ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It