1. news@gmail.com : news :

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : Monday, July 6, 2026

থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের জন্য নিরাপদ রক্ত নিশ্চিত করার লক্ষ্যে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে রাজধানীর দিলকুশায় অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী ‘থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় এক সচেতনতামূলক আলোচনা সভার মাধ্যমে।

অনুষ্ঠানে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির (বিটিএস) উপদেষ্টা সৈয়দ দীদার বখ্ত এবং নির্বাহী পরিচালক ডা. একেএম একরামুল হোসেন স্বপন থ্যালাসেমিয়া রোগের কারণ, প্রতিরোধ এবং সময়মতো পরীক্ষা-নিরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিয়ের আগে বা সন্তান গ্রহণের পূর্বে থ্যালাসেমিয়ার বাহক কি না, তা পরীক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. আজিজুল হোসেন, কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন এফসিএসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভার পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য স্বেচ্ছাসেবী অংশ নেন। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, থ্যালাসেমিয়ামুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক উদ্যোগকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আমানত ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It