1. news@gmail.com : news :

কেন্দ্রীয় ব্যাংক থেকে ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরিয়ে দিল সরকার

  • Update Time : Monday, July 6, 2026

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে মো. জাকির হোসেন চৌধুরীকে সরিয়ে দিয়েছে সরকার। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৪ মাস আগেই তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ডেপুটি গভর্নর পদে নিয়োগ পাওয়া মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাকির হোসেন চৌধুরীকে ৩ বছরের জন্য ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মেয়াদের সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই তার চুক্তি বাতিল করল বর্তমান সরকার।

এদিকে জাকির হোসেন চৌধুরীকে সরানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে আগামী ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয় সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It