1. news@gmail.com : news :

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

  • Update Time : Monday, July 6, 2026

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী তা‌রেক রহমান‌কে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এ অংশগ্রহণের জন্য এবং সেখানে মূল প্রবন্ধ (কী নোট) উপস্থাপনের আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন।

সোমবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফোরামে প্রধানমন্ত্রী অংশগ্রহণ কর‌লে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাসের একটি চিঠি হস্তান্তর করেন, যাতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়েছে।

বৈঠকে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়াবলিতে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

উভয় পক্ষ প্রস্তাবিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম ২০২৭’, আসন্ন উচ্চ-পর্যায়ের কার্যক্রম, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফ‌টিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।

তারা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি এবং জাতিসংঘ ও রোহিঙ্গা সংকট-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন।

উভয় পক্ষ পারস্পরিক সুবিধার লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান কেন্দ্রীয় ব্যাংক থেকে ডেপুটি গভর্নর জাকির হোসেনকে সরিয়ে দিল সরকার ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক সাড়ে তিন কোটি যুবক সোচ্চার হলে ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সেবায় এমটিবির চুক্তি

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It