1. news@gmail.com : news :

নোয়াখালীতে ইসলামী ব্যাংকের এসএমই উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

  • Update Time : Sunday, July 5, 2026

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি”-এর সমাপনী, সনদপত্র বিতরণ ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান ৫ জুলাই ২০২৬, রবিবার ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই অ্যান্ড এসপিডি)-এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মোহা. আনোয়ার হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ মাসুম বিল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম।

এ সময় ইসলামী ব্যাংকের মাইজদি কোর্ট শাখার প্রধান মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ এবং চৌমুহনী শাখার প্রধান মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ, ইসলামী ব্যাংকের মার্চেন্ট কিউআর প্রদান এবং তিনজন উদ্যোক্তার মধ্যে তাৎক্ষণিক বিনিয়োগ বিতরণ করা হয়।

উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বাছাইকৃত ২৫ জন সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তা মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাজধানীর কুড়িলে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত রূপচাঁদার পণ্যসম্ভারে যুক্ত হলো আটা, ময়দা ও সুজি চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের আমানত ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It