1. news@gmail.com : news :

বিশ্ব পানি দিবসে ওয়ালটন বাজারে আনল অত্যাধুনিক প্রযুক্তির ওয়াটার পিউরিফায়ার

  • Update Time : Sunday, March 23, 2025
ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে দেশের মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করতে অত্যাধুনিক রিভার্স অসমোসিস (আরও) প্রযুক্তির নতুন মডেলের (WWP-W6RUAH) ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার এবং ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় ওয়াটার পিউরিফায়ার লঞ্চিং প্রোগ্রামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রেজওয়ানা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোস্তফা কামাল, বিজনেস কো-অর্ডিনেটর টু ডিরেক্টর নাজমুল ইসলাম, ডিসিবিও এনামুল কবির ও রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. খাইরুল বাশার প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, পানি আমাদের দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশুদ্ধ পানির অভাবে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে থাকে।

ওয়ালটন দেশের মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানির নিশ্চিত করার লক্ষ্যে ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। ওয়ালটন এরকম আরও ভালো ভালো পণ্য বাজারে নিয়ে আসুক যেন দেশের মানুষ সেরা দামে সেরা মানের পণ্য ব্যবহার করতে পারে।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল বলেন, ওয়ালটন চেষ্টা করছে দেশের সাধারণ মানুষ যেন খুব সহজে বিশুদ্ধ খাবার পানি পান করতে পারে। সেই লক্ষ্যে ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছি আমরা। বাসা থেকে শুরু করে অফিস, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্র ওয়ালটনের এই ওয়াটার পিউরিফায়ার পৌঁছে দিতে চাই আমরা।

অনুষ্ঠানে ওয়াটার পিউরিফায়ারের প্রযুক্তিগত দিক ও বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্সের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. খায়রুল বাশার।

ওয়ালটন ওয়াটার পিউরিফায়ারে রয়েছে পানি পরিশোধনের মোট ৬টি ধাপ। আছে ৪ লিটারের রিজার্ভ ট্যাংক। শিশুদের হাত থেকে সেইফ রাখতে রয়েছে চাইল্ড লক সুবিধা। ওয়ালটনের পিউরিফায়ারে হট, কোল্ড এবং ওয়ার্ম এই তিন ধরনের পানি পাওয়া যাবে।

(বাংলাদেশের অর্থনীতি ডটকম/২৩ মার্চ ২০২৫)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It