1. news@gmail.com : news :
শিরোনাম :
ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা আয়কর রিটার্ন জমার শেষ সময় আগামীকাল অবৈধ তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চট্টগ্রাম বন্দরে জাহাজের অপেক্ষা শূন্যে, আন্তর্জাতিক বাণিজ্যে গতি পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি জনসেবা বাড়াতে সরকারি কর্মকর্তাদের জন্য ১১ নির্দেশনা জারি ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের জিডিপি প্রবৃদ্ধি অতিরঞ্জিত করা হতো: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ, হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড অর্জন

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনল সিআইডি

  • প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া ৪৪ কোটিরও বেশি টাকা দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করে দেশে আনা হয়েছে।

তিনি আরও জানান, এ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল— যা উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাচারকৃত অবশিষ্ট অর্থ উদ্ধারে কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে তদন্তও অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর


প্রযুক্তি সহায়তায়: Star Web Host It