1. news@gmail.com : news :

আবারও জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হলেন ডা. শফিকুর রহমান

  • Update Time : Sunday, November 2, 2025
জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতৃত্বের পদে তৃতীয়বারের মতো আবারও ‘আমির’ নির্বাচিত হলেন শফিকুর রহমান।

রবিবার (২ নভেম্বর) জামায়াতের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

জামায়াতের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সাধারণত এক মাস ধরে চলে। এটি সদস্যদের গোপন ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। জেলা ও বিভাগীয় পর্যায়ে ভোটগ্রহণ হয়ে থাকে। প্রচলিত নিয়ম অনুযায়ী, আমির নির্বাচনে তিনজন প্রার্থী নিয়ে একটি প্যানেল গঠন করা হয়। সদস্যদের ভোটে সেই তালিকা থেকে একজনকে পরবর্তী আমির নির্বাচিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন



সর্বশেষ :
মার্কেন্টাইল ব্যাংকে স্টুডেন্ট ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ পুলিশে বড় রদবদল, তিন জেলায় নতুন এসপি নিয়োগ বৈরী আবহাওয়ার কবলে উপকূলের জেলেরা বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি : রিমান্ডে ৬ জন শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চল প্রেসিডেন্টের সাক্ষাৎ উৎপাদন বাড়াতে জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রযুক্তি সহায়তায়: Star Web Host It